প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৫৫ পিএম
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৫৫ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোক্তা অধিকারের অভিযান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের আদর্শ সদর ও বুড়িচং উপজেলা এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা তারিখবিহীন রসমালাই ও অন্যান্য খাবার বিক্রির অপরাধে 'কাকলি হোটেল অ্যান্ড সুইটস'-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই, মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে 'মাতৃভান্ডার সুইটস লি.'-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি জানান, জনস্বার্থে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মহাসড়ক সংলগ্ন হোটেল-রেস্টুরেন্টগুলোতে অধিদপ্তরের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার
বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫
হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ
২৭ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের
কুমিল্লা অংশের আদর্শ সদর ও বুড়িচং উপজেলা এলাকায় এই তদারকিমূলক অভিযান
পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার আমতলী
বিশ্বরোড এলাকায় অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা
তারিখবিহীন রসমালাই ও অন্যান্য খাবার বিক্রির অপরাধে 'কাকলি হোটেল অ্যান্ড
সুইটস'-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বুড়িচং
উপজেলার কালাকচুয়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই,
মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে 'মাতৃভান্ডার সুইটস
লি.'-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয়
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
মো. কাউছার মিয়া। তিনি জানান, জনস্বার্থে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য
নিশ্চিত করতে মহাসড়ক সংলগ্ন হোটেল-রেস্টুরেন্টগুলোতে অধিদপ্তরের এই অভিযান
নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।